ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থার নির্দেশ

    বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

    সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


    খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে, এটি বেশ কয়েকটি দেশ থেকেই এরকম দিয়েছে, সেজন্য গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল এবং আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে, কুইকলি দু-একদিনের মধ্যে বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টে একটি টেস্টিং ফেসিলিটিজ করা।

    এটা কবে থেকে চালু হবে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যত কুইকলি পারে। কত ঘণ্টার মধ্যে রেজাল্ট পাওয়া যাবে-জানতে চাইলে তিনি বলেন, সিভিল এভিয়েশন বলছে, ৪ ঘণ্টার মধ্যে, কেউ বলছে ৬ ঘণ্টার মধ্যে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ