ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • সংক্ষিপ্ত সিলেবাসে হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা

    সংক্ষিপ্ত সিলেবাসে হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরেই প্রাথমিক পর্যায়ের সব বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আর সেই পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে।

    সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 

    প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বিন্যাস করা (কাটছাঁট) সিলেবাসে আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
    ১২ সেপ্টেম্বর থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে, তাহলে কি এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে? জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই হবে। পুনর্বিন্যাস করা সিলেবাসে হবে।

    ছয়টি বিষয়েই পরীক্ষা হবে কি না জানতে চাইলে জাকির হোসেন বলেন, সেটা পরিস্থিতি বলে দেবে। ছয়টি নেওয়ার মতো অবস্থা থাকলে ছয়টিই নেওয়া হবে।। প্রস্তুতি আছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ