ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ 
  • মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

    মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে সালাম সিকদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম তেরচর গ্রামে এই ঘটনা ঘটে। সালাম সিকদার ওই গ্রামের মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। 

    নিহতের স্বজনরা জানায় সোমবার সকালে  প্রতিদিনের মত সালাম সিকদার কাজের উদ্দেশ্য বের হয়ে যাওয়ার সময় বাসার সামনে বাঁশে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রত সময়ের মধ্যে বিদ্যুৎ বন্ধ করে তাকে উদ্ধার করে  মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয়রা অভিযোগ করে বাঁশটি বিদ্যুতের তারের সাথে লাগলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মোবাইলে পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও তারা বিদ্যুৎ বন্ধ করেনি তাই এই ঘঁটনা ঘটছে ।

    মুলাদী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু জানান, বিদ্যুতের তারের ওপর বাঁশ পড়ার কথা কেউ জানায়নি। কেউ অভিযোগ করলে  সাথে সাথে ব্যবস্থা নেওয়া হত।

     

     

    মেহেদী হাসান /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ