ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আগৈলঝাড়ায় গ্রামীণ সমীক্ষা বিষয়ক কর্মশালা 

    আগৈলঝাড়ায় গ্রামীণ সমীক্ষা বিষয়ক কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি’র আয়োজনে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অংশগ্রহণ মূলক গ্রামীণ সমীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বরিশাল এলজিইডি’র কর্মকর্তা রিজভী আহমেদ, এলসিএস কর্মকর্তা মিনা হোসেন, সাইয়েদ আহমেদ, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, শিক্ষক মাহমুদ আলম মিঠু, শ্রমিকলীগ নেতা আশ্রাফুল আলম দুলাল, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য সুশান্ত সরকার, কুদ্দুস মোল্লা, শহিদুল ইসলাম, সবুজ বেপারী, জামাল সরদার প্রমুখ। 

    কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও এলসিএস সদস্যরা উপস্থি ছিলেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নে এলজিইডি’র মাধ্যমে রাস্তা, ড্রেন ও ব্রিজ নির্মানের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়। পর্যায়ক্রমে এলাকার সকল কাঁচা সড়ক পাকাকরন করা হবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ