ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • অনিবন্ধিত নিউজ পোর্টাল ও আইপি টিভি বন্ধে হাইকোর্টের রুল

    অনিবন্ধিত নিউজ পোর্টাল ও আইপি টিভি বন্ধে হাইকোর্টের রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি এবং নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশের সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কেন বিধিমালা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

    বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানিতে গত বুধবার (১ সেপ্টেম্বর) এ রুল জারি করেন। রুলের বিষয়টি আজ সোমবার জানা যায়।


    রুলে তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

    আদালত সূত্রে জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে নির্দেশনা চেয়ে গত মাসে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

    রিটকারী আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন জানান, অনেক সময় অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও ফেসবুক পেজে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মে। তাই আদালত ওই রুল জারি করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ