ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে র‌্যাবের অভিযান

    ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে র‌্যাবের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওষুধ উৎপাদরকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে শৃঙ্খলা রক্ষাকারী এলিট ফোর্সের টিম। 

    অভিযান চলাকালে ইন্দো-বাংলার অভ্যার্থনায় গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারলেও রাত সাড়ে ৮টার দিকে তাদের গেটের বাইরে বের করে দেওয়া হয়। 

    দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আভিযানিক টিম বেড়িয়ে যায়। তবে দায়িত্বশীল কোন কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলেননি। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান ফটকের বাইরে র‌্যাবের ৮টি গাড়ি অপেক্ষমান দেখা গেছে। 


    জানা গেছে, দেশব্যাপী র‌্যাবের অভিযান সপ্তাহের অংশ হিসেবে ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছিল র‌্যাব। 

    ওদিকে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কেউ কোন কথা বলতে রাজি হননি। বক্তব্যের জন্য মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার পরে অফিসে যাওয়ার জন্য বলেছেন। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ