ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে

    গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আজ

    গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় আজ থেকে দেশব্যাপী দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হচ্ছে। টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হবে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে। 

    সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে দেশব্যাপী কভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যাঁরা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তাঁরা একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। যাঁরা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তাঁরা ৮ সেপ্টেম্বর এবং যাঁরা ১১ ও ১২ আগস্ট তাঁরা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৭ আগস্ট যাঁরা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ