ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বাসায় বসেই পাওয়া যাবে ভূমির সার্টিফায়েড দলিল

    বাসায় বসেই পাওয়া যাবে ভূমির সার্টিফায়েড দলিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপের মত ভূমি সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য দলিল (সার্টিফায়েড ডকুমেন্ট) ভূমিসেবা গ্রহীতা নাগরিকদের বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় এবং ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাভুক্ত ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়। এ সমঝোতার ফলে ডিজিটাল বাংলাদেশ থেকে উদ্ভাবনী বাংলাদেশের পথে উন্নয়নের অগ্রযাত্রায় নাগরিক সেবার জগতে নতুন যুগের সূচনা হয়েছে।


    এই সমঝোতার আওতায় ভূমি অফিস থেকে সার্টিফিকেটসমূহ সংগ্রহ করে নাগরিকদের ঠিকানায় ডাকযোগে পৌঁছে দিবে ডাক বিভাগ। প্রতিটি ডাকঘরের নিযুক্ত ব্যক্তি প্রতিদিন নিকটস্থ ভূমি অফিস থেকে সার্টিফিকেটসমূহ সংগ্রহ করে নাগরিকদের ঠিকানা বরাবর ডাকে প্রেরণ করবেন। এ সেবার জন্য অনলাইনে আবেদনের সময়েই নাগরিকগণ অনুরোধ জানাতে পারবেন এবং খাম, প্রস্তুতি ও ডাকমাশুল বাবদ অতিরিক্ত সেবামূল্য পরিশোধ করবেন।

    ভূমির মালিক হিসাবে বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের নাগরিকগণ ভূমি সংক্রান্ত সকল আবেদন ও তার ভিত্তিতে ডকুমেন্ট এবং ম্যাপ সংগ্রহ করে থাকেন। এতদিন পর্যন্ত এ ধরনের প্রয়োজন নিরসনের জন্য নাগরিকগণকে ভূমি অফিসে একাধিকবার যাওয়ার প্রয়োজন পড়তো। ডিজিটাল ভূমি সেবার আওতায় নাগরিকদের জন্য অনলাইন তথা ওয়েব, অ্যাপ বা কল সেন্টার এর মাধ্যমে আবেদন করার সুযোগ সৃষ্টি করা গেলেও প্রাপ্য পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপ সংগ্রহের জন্য ভূমি অফিসে যাওয়ার কোন বিকল্প ছিলো না। এখন এসব সংগ্রহের জন্য আর ভূমি অফিসে যাওয়া লাগবেনা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ