ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বিএনপি-জামায়াত জোট সরকারের লোভ ছিল ক্ষমতার প্রতি : প্রধানমন্ত্রী

    বিএনপি-জামায়াত জোট সরকারের লোভ ছিল ক্ষমতার প্রতি : প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত যে অগ্নিসন্ত্রাস করেছিল, সে সময় অনেকগুলো ভূমি অফিস জ্বালিয়ে দেয়। শুধু তাই নয়, চলন্ত বাসেও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। মানুষের প্রতি, দেশের প্রতি এদের কোনো দায়িত্ববোধ নেই। বিএনপি-জামায়াত জোট সরকারের লোভ ছিল ক্ষমতার প্রতি।’

    ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হন।

    শেখ হাসিনা বলেন, ‘রূপকল্প ২০২১ গ্রহণের মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনাই নিয়েছিলাম। পরে এই পরিকল্পনা ২০৪১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। মানুষ যেন হয়রানি, ভোগান্তিতে না পড়েন, হাতের মুঠোয় ভূমিসেবা নিশ্চিতে ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।’


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ