ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • কাল জানা যাবে বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের নাম 

    কাল জানা যাবে বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের নাম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জানা যাবে ৪২তম বিশেষ বিসিএসে সুপারিশ প্রাপ্ত চিকিৎসকদের নাম। এই বিসিএসের মাধ্যমে মোট চার হাজার চিকিৎসক নিয়োগের কথা রয়েছে।

    আগামীকাল পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় ৪২তম বিসিএস’র ফলাফল প্রকাশ করা হবে কিনা সে সম্পর্কে কিছুই বলেননি সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

    তবে পিএসসির একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বিশেষ সভায় ৪২ তম বিশেষ বিসিএসের ফলাফল অনুমোদন দেওয়া হবে।

    করোনা মহামারির কারণে চিকিৎসক সংকট দেখা দেওয়ায় বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের সুপারিশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সুপারিশের আলোকে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ