ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ইউরোপ সফর শেষে ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

    ইউরোপ সফর শেষে ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউরোপের তিন দেশ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় ফিরেছেন।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকায় ফেরেন।
     
    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউয়ের বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আগামী বছরের জানুয়ারি মাসে দোহায় এলডিসির ৫ম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সামনে রেখে জেনেভায় এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক হয়।

    গত ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠকে যোগ দেন ড. মোমেন।

    জেনেভা ও হেগে যাওয়া আসার সময় লন্ডনে যাত্রা বিরতি করেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করেন। ড. মোমেন গত ৩০ আগস্ট ইউরোপের উদ্দেশে ঢাকা ছাড়েন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ