ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ৬ দফা দাবি

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ৬ দফা দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু ঘোষিত মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহালসহ ৬ দফা দাবি আদায় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

    বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব এফ এম তসলিম রেজা প্রমুখ।


    ছয় দফা দাবির মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি কোনো প্রকারে বিক্রি করা যাবে না। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। সকল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহাল ও বাস্তবায়ন করতে হবে পাশাপাশি যুদ্ধাপরাধীর সন্তানরা যাতে কোনো সরকারি চাকরিতে যোগদান করতে না পারে সেই আইন পাশ করে তার বাস্তবায়ন করতে হবে।

    জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ ও বাস্তবায়ন করতে হবে পাশাপাশি স্বাধীনতা বিরোধী ও অশুভ শক্তিকে চিরতরে নির্মূল করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধিকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে।

    অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বাংলাদেশের পতাকা যতদিন থাকবে মুক্তিযোদ্ধা ভাতা ততদিন চালু রাখতে হবে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে মিরপুরে মুক্তিযোদ্ধা হাসপাতাল পুনরায় চালু করতে হবে। পাশাপাশি যানবাহনে সকল মুক্তিযোদ্ধাদের ১০০ শতাংশ এবং তাদের পরিবারের সদস্যদের ৫০ শতাংশ ভাড়া মওকুফ করতে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ