ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • তালেবানের ব্যাপক মারধরের শিকার সাংবাদিকরা  

    তালেবানের ব্যাপক মারধরের শিকার সাংবাদিকরা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক ব্যাপক মারধরের শিকার হয়েছেন বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। 

    মারধরের শিকার এক সাংবাদিক জানিয়েছেন, একজন তালেবান সদস্য পা দিয়ে তার মাথা চেপে ধরেন।

    গত মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়। সেদিনই পাকিস্তান বিরোধী এক মিছিল বের হয়েছিল কাবুলে। ওই মিছিলে অংশ নিয়েছিলেন নারীসহ কয়েকশ মানুষ। সেই মিছিলে গুলি চালিয়েছিল তালেবান। ওই বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়ায় আটক করা হয়েছিল বহু সাংবাদিককে। আটক ওই সাংবাদিকদের মারধরের পরের ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    মার্কিন সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকার প্রতিনিধি মারকাস ইয়াম তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে মারধরের শিকার দুজন সাংবাদিকের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন । 

    যেখানে দেখা যাচ্ছে মারধরের শিকার দুই আফগান সাংবাদিক তাকি দরিয়াবি ও নেমাত নকদি অর্ধনগ্ন অবস্থায় মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দুজনেরই পিঠে ও পায়ে রক্তবাঁধা জমাট দাগ। 

    গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই সাংবাদিক এতিলাত-এ-রোজ সংবাদমাধ্যমের কর্মী । এতিলাত-এ-রোজ জানিয়েছে, তালেবান তাদের কাবুলের এক থানায় তুলে নিয়ে যায়। সেখানে তাদের আলাদা সেলে রাখা হয়েছিল। সেখানেই তাদের উপর নির্যাতন চালানো হয়।পরে ৮ সেপ্টেম্বর ওই দুই সাংবাদিককে মুক্তি দেওয়া হয়। এরপর তারা হাসপাতালে ভর্তি হন।

    এ ব্যাপারে এতিলাত-এ-রোজের সম্পাদক জাকি দরিয়াবি মার্কিন গণমাধ্যম স্কাই নিউজকে বলেন, আমার দুই সহকর্মীকে তালেবান আটক করে রেখেছিল। তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। এতে চার বার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

    তবে সাংবাদিকদের নির্যাতনের ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ