ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে স্কুল-কলেজের প্রতিদিনের তথ্য 

    শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে স্কুল-কলেজের প্রতিদিনের তথ্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী রোববার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষার্থীদের ক্লাসে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে মনিটরিংয়ের জন্য চেকলিস্ট করা হয়েছে। চেকলিস্টে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ডকসের মাধ্যমে বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।


    এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য একটি গাইডলাইন এবং নির্দেশনাপত্র জারি করা হয়েছে। উক্ত গাইডলাইন ও নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে মনিটরিংয়ের লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট করা হয়। এ চেকলিস্টের তথ্য গুগল ডকসের মাধ্যমে প্রতিদিন বিকেল ৩টার মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

    উক্ত গাইডলাইন ও নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে মনিটরিংয়ের লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট করা হয়। এ চেকলিস্টের তথ্য গুগল ডকসের মাধ্যমে প্রতিদিন বিকেলে অধিদপ্তরে পাঠাতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ