ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পিতার পরকীয়ার জেরে মা-ছেলের আত্মহত্যা

    পিতার পরকীয়ার জেরে মা-ছেলের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মহাদেবপুরে পিতার পরকীয়ার জেরে মা ও ছেলে এক সাথে গ্যাস বড়ি সেবন করে আত্মহত্যা করেছেন। তারা হলেন, উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বীরেন কুমার মণ্ডলের স্ত্রী শেফালী রাণী মণ্ডল (৪৮) ও তার ছেলে সুজন কুমার মণ্ডল (২৭)। বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

    এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মণ্ডল পরকীয়ায় জড়িত ছিলেন। এর আগে এ বিষয়ে তাকে মোটা অংকের জরিমানাও গুণতে হয়েছে। পরকীয়ার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। 

    প্রায় এক যুগ আগে ছেলে সুজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তখন থেকে তার মা তাকে তুলে খাওয়াতেন। ধারণা করা হচ্ছে, তার মা নিজে গ্যাস বাড়ি সেবন করে তার ছেলেকেও সেবন করান। 

    বীরেন মণ্ডল জানান, দুপুর ১২টায় তার স্ত্রী তাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় যেতে বলেন। অন্যথায় তিনি বিষপান করবেন বলে হুমকি দেন। বাসায় ফিরে তার স্ত্রী ও ছেলেকে অসুস্থ্য অবস্থায় দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা গ্যাস বড়ি সেবন করেছেন বলে জানান। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়। তার স্ত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

    মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ