ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জিমেইলে আসছে ভিডিও কল সুবিধা

    জিমেইলে আসছে ভিডিও কল সুবিধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জিমেইলে মাধ্যমে ভিডিও কল সুবিধা চালু করছে গুগল। যা ব্যবহারকারীদের আরও সহজ ও সাবলিল কলিং এক্সপেরিয়েন্স প্রদান করবে।

    বর্তমানে গুগল ব্যবহারকারীদের মিটিংয়ে বা ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য ইউআরএল জেনারেট করে। নতুন সুবিধা চালু হলে এই ঝামেলা থাকবে না।


    প্রযুক্তি সংস্থাটি বলছে, এটি এমন ফিচার হবে যার মাধ্যমে গুগল মিটিংগুলো আরও স্বতঃস্ফূর্ত ও সহজ করার চেষ্টা করা হচ্ছে। গুগল প্রথমে জিমেইল অ্যাপের মধ্যে একে অপরকে (কন্টাক্ট লিস্টের) কল করার সহজ উপায় চালু করবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইল অ্যাপের মাধ্যমেই যে কোনো ডিভাইস ব্যবহার করে একে অপরকে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।

    শিগগিরই জিমেইল অ্যাপে ভিডিও ও ফোন বাটন যুক্ত করা হবে। যাতে দ্রুত একটি ভিডিও কল স্টার্ট করা যায় এবং ভিডিও ছাড়াই অডিও-ওনলি মিট কল করা যায়।

    গুগল ঘোষণা করেছে, নভেম্বরের শুরুর দিকে এটি সব ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। সঙ্গে গুগল মিটের জন্য থাকবে লাইভ-ট্রান্সলেটেড ক্যাপশন সাপোর্ট। শুরুতে এই ফিচারে ইংরেজি থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং পর্তুগিজে ট্রান্সলেটেড ক্যাপশন পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য আরও ভাষার ক্ষেত্রেও এই ফিচারটি পাওয়া যাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ