ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন

    পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই বাহিনীর নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ কাজ এখন অনলাইনে হবে। এতে মেধা ও শারীরিক যোগ্যতর লোক বাহিনীতে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

    নিয়োগ প্রক্রিয়ার ডিজিটালাইজেশনের অংশ হিসেবে পুলিশ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়েছে।


    চুক্তি সই অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, পুলিশ প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের স্বাক্ষর বহন করে চলেছে। নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আইজিপির ‘ব্রেইন চাইল্ড’। এ প্রক্রিয়ায় আমরা অধিক সক্ষম, যোগ্য ও সৎ পুলিশ সদস্যের উন্নত সেবা পাব বলে আশাবাদী।

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, নতুন নিয়মে পুলিশের সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল নিয়োগ হবে। ফলে মেধা ও শারীরিক সক্ষমতার ক্ষেত্রে যোগ্যতর লোক বাহিনীতে আসবে। পার্শ্ববর্তী দেশ ও উন্নত দেশের নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে পুলিশের নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

    নতুন নিয়োগ নীতিমালা অনুমোদন করায় স্বরাষ্ট্রমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা নতুন সেবার দ্বার উন্মোচন করলেন। এর ফলে দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে কাজ করছি। আমরা বিশ বছর মেয়াদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি।

    অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, পুলিশ ও টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ