ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • নলখোলা বন্দর খালে সেতুর নির্মাণ কাজ শুরু হয়নি আজও 

    নলখোলা বন্দর খালে সেতুর নির্মাণ কাজ শুরু হয়নি আজও 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপজেলার প্রাণ কেন্দ্রে নলখোলা বন্দর খালের ওপর নতুন সেতুর নির্মাণ কাজ এখনো শুরু করা হয়নি। গত অর্থবছরে এলজিইডির অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে পুরাতন সেতুটির স্থলে ২৪ মিটার নতুন গার্ডার সেতু নির্মাণের কাজ পায় পটুয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠান এনায়েত কনস্ট্রাকশন। দীর্ঘ ২৫ বছর আগের নির্মিত পুরাতন লোহার সেতুটি যেকোনো মূহূর্তে ভেঙে পড়ার আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

     সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ছোট যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। ২০১৪ সালে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও বন্ধ অথবা সেতুটির কাছে মানুষ ও যানবাহন যাতায়াতে সতর্ক তমূলক কোনও সাইনবোর্ড টাঙানো হয়নি। 

    উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল হোসেন বলেন, জরাজীর্ণ ওই সেতুটি যরকোন মুহূ র্তে ভেঙে পড়তে পারে তাই দ্রুত নতুন সেতুর নির্মাণ কাজ শুরু করা প্রয়োজন। তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ পুরাতন সেতুটি ভেঙে ফেলা উচিৎ। এতে স্থানীয় ব্যবসায়ীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও মানুষের জীবন বাঁচবে। 

    স্থানীয় ব্যবসায়ী জুয়েল আমীন প্যাদা বলেন, পুরাতন সেতুটিতে মোটরসাইকেল উঠলে এবং অতিরিক্ত মানুষ যাতায়াতের সময় দুলে ওঠে। এছাড়া সেতুটির লোহার বিমগুলো মরিচা ধরে পুরোপুরি ক্ষয় হয়ে গেছে। সেতুর ওপরের অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

    এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন বলেন, সেতুর দুই পাশে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে না নেওয়ায় নতুন সেতুর নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।

     উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন বলেন, সরেজমিনে পরিদর্শন করে সেতুর দুই পাশে দোকান ঘর নির্মাণ করে রাখা দখলদারদের উচ্ছেদ নোটিশ দেওয়া হবে। পটুয়াখালীর এনায়েত কনাষ্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ এনায়েত হোসেন বলেন, গত জুনে সেতুটি নির্মাণের জন্য আমার ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়েছে। বর্ষা মৌসুমের কারণে কাজ শুরুতে বিলম্ব হচ্ছে, যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ