ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্যা হলে জানানোর নির্দেশ মাউশির 

    শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্যা হলে জানানোর নির্দেশ মাউশির 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেড় বছর বন্ধ থাকার পর আজ রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরই যদি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তা জানতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

    রোববার মাউশির মহাপরিচালক স্বাক্ষরিত এক নির্দেশনার এ তথ্য জানানো হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার সমস্যার উদ্ভব হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে।

    প্রতিদিন বিকাল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল ও কলেজ (সরকারি-বেসরকারি) মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে বলা হয়েছে।

    এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর তার কার্যক্রম সম্পর্কে নজরদারি করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

    নজরদারির জন্য প্রত্যেক জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, কন্ট্রোল রুমের নম্বরগুলো সবাইকে জানিয়ে দেওয়া হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম সমস্যা আছে; আমরা তা সমাধানের ব্যবস্থা নেব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ