ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ঢাকাসহ একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টি

    ঢাকাসহ একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকাসহ দেশের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে।

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেন।

    আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‍অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ‍অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    এছাড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

    আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুই দিনে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ