ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি

    মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ বাস্তবায়ন কমিটি।

    মঙ্গলবার সকাল ৯টা থেকে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

    আন্দোলনকারীদের এসময় স্বাস্থ্য ভবনের মূল গেটে ও সিঁড়িতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

    আন্দোলনকারীরা এসময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিয়োগ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই, ২০২০ সালের নিয়োগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।  

    আন্দোলন প্রসঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমার গণমাধ্যমকে বলেন, আমাদের ১২০০ মেডিকেল টেকনোলজিস্টের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।কিন্তু এখনও ফল প্রকাশ করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলতে গেলে মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য অধিদফতরে পাঠাচ্ছে। আর অধিদফতর বলছে মন্ত্রণালয়ের কথা।  

    তিনি আরও বলেন, এর আগে আন্দোলন করার ফলে ৩১ আগস্টের মধ্যে ফল প্রকাশ করার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও তা প্রকাশ হয়নি। এখন আমাদের পেছনে ফেরার পথ বন্ধ। আমাদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হোক।অন্যথায় আমরা মন্ত্রণালয় ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ