ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

    আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠাতে প্রস্তুত বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আফগানিস্তানে রাষ্ট্রীয় ক্ষমতায় তালেবান আসার পর তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আফগান নাগরিকদের খাদ্য সহায়তা, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী দিতে চাই।

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।


    তিনি বলেন, আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠাতে এবং যেকোনো ধরনের জাতিসংঘ উদ্যোগে সম্পৃক্ত হতে বাংলাদেশ প্রস্তুত। আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে চায়। মৌলিক স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, আইসিটি, কৃষিক্ষেত্রে বাংলাদেশ অংশীদার হতে চায়।

    ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা আনন্দের সঙ্গে মৌলিক খাদ্যসামগ্রী ও জীবনরক্ষাকারী ওষুধ দিয়ে সহায়তা করতে পারি।

    জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের পরিস্থিতি স্থিতিশীল হবে। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তান। এজন্য অন্তর্ভুক্তিমূলক, আফগান নেতৃত্ব ও টেকসই সমাধান প্রয়োজন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ