ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • প্রেমিকের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে নদীতে ঝাঁপ!

    প্রেমিকের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে নদীতে ঝাঁপ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীতে প্রেমিকের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে উত্তাল পদ্মায় ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেছেন এক স্কুলছাত্রী।  

    গত রোববার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


     
    এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওই ছাত্রী বাদী হয়ে প্রেমিক মো. ইব্রাহিম খলিলের (১৭) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

    পরে অভিযুক্ত প্রেমিক মো. ইব্রাহিম খলিলকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহিম খলিল রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর নোয়াখালী পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন।

    ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, সে রাজবাড়ী জেলা শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফেসবুকে তার সঙ্গে ইব্রাহিম খলিলের পরিচয় হয়। এরপর মোবাইল ফোনের মাধ্যমেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে তার বিদ্যালয়ের সামনে আসে ইব্রাহিম। এরপর তারা জেলা শহরের মিজানপুর ইউনিয়নের গোদার বাজার-সংলগ্ন পদ্মা নদীর তীরে ঘুরতে যায়।

    এ সময় পদ্মা নদীর তীরে থাকা ইটভাটার পাশে নির্জন স্থানে তাকে নিয়ে যান ইব্রাহিম। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন। নিষেধ করার পরও ইব্রাহিম শোনেনি। একপর্যায়ে ইব্রাহিমের হাত থেকে বাঁচতে দৌড়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন ওই ছাত্রী।

    স্থানীয়রা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।

    রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ