ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমানের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইটে প্রধানমন্ত্রী হেলসিংকির উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

    প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    এ সময় ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। দুদিনের যাত্রা বিরতি শেষে রোববার বিকালে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    মহামারীর মধ্যে ১৯ মাস পর এটাই তার প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ইতালি সফরে গিয়েছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ