ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঠাকুরগাঁও

    লিচু গাছে আম ধরেছে!

    লিচু গাছে আম ধরেছে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ে আব্দুর রহমান নামের এক ব্যক্তির লিচু গাছে আম ধরেছে। এই খবর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লে তা দেখতে ওই বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী। 

    জেলা সদরের বালিয়া ইউনিয়নের (ছোট বালিয়া) মুটকি বাজার কলোনিপাড়ার আব্দুর রহমানের বসতভিটায় ৫ বছর আগে রোপণকৃত লিচু গাছে এমন দৃশ্য ফুটে উঠেছে। 

    এলাকাবাসী জানান, লিচুর গাছে আম ধরার বিষয়টি অবাক করার মতো। লিচুর গাছে আম ধরেছে এমন খবরের সত্যতা যাচাই করার জন্য কয়েকজন মানুষ বাড়িতে গিয়ে দেখেন লিচুর গাছে আম ঝুলছে।
    এ ব্যাপারে আব্দুর রহমান জানান, ‘প্রায় পাঁচ বছর আগে বাড়িতে লিচু গাছের চারা রোপণ করি। এবার লিচু গাছে আশানুরুপ মুকুল আসে। গাছ পরিচর্যা করতে গিয়ে দেখি লিচু সাথে একই ডালে একটি আমও ধরেছে। পরে বিষয়টি আশপাশের লোকদের জানালে তা ছড়িয়ে পড়ে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ