ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • যুক্তরাজ্যের ‘রেড লিস্টমুক্ত’ হলো বাংলাদেশ   

    যুক্তরাজ্যের ‘রেড লিস্টমুক্ত’ হলো বাংলাদেশ   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার সংক্রমণ কমে যাওয়ায় যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।

    ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুখবর যে, ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট (রেড লিস্ট)-মুক্ত করেছে। অসংখ্য ধন্যবাদ ব্রিটিশ সরকারকে।’


    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার সাম্প্রতিক সফরে ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ে, এমনকি পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে যিনি আছেন, তিনিসহ সবাইকে অনুরোধ করেছিলাম, ৫০ বছরের পুরনো বন্ধু বাংলাদেশেকে ‘রেড অ্যালার্ট’ (রেড লিস্ট)ভুক্ত করা কোনোভাবেই সমীচীন নয়। এছাড়া, প্রায় পাঁচ-ছয় হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশে থাকেন। এই রেড লিস্টের মাধ্যমে তাদের ওপরও অন্যায় হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে বাংলাদেশকে রেড লিস্ট মুক্ত করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে ব্রিটিশ সরকার, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

    প্রসঙ্গত, এর আগে, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ ৬০টি দেশকে রেড লিস্টভুক্ত যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। একইসঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ