ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

    ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর সোনারগাঁ মোড়ে ট্রাকের ধাক্কায় মমতাজ (২৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।


    শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে সোনারগাঁ মোড়ে ট্রাক ধাক্কায় গুরুতর আহত হয় মমতাজ। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

    খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত মমতাজের বোন আলিফা আক্তার। তিনি জানান, মমতাজ রিকশা চালাতেন। তাদের বাসা লালবাগ শহীদনগর নয় নম্বর গলিতে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহীদনগরে থাকতেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।
    আলিফা আরও জানান, রাতে লোক মারফত খবর পাই মমতাজ সোনারগাঁ মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে হাসপাতালে এসে তার মৃত্যুর সংবাদ পাই।

    কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক মারা গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ