ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার টিকা গ্রহণ বাধ্যতামূলক

     জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার টিকা গ্রহণ বাধ্যতামূলক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার  এ–সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
     
    এখনো যারা টিকা নেননি, তাদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।  

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮–এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে (২১ সেপ্টেম্বর) জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এই লিংকে http103.113.200.28student_covidinfo প্রবেশ করে দিতে হবে। সনদপ্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে টিকা পেতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ নেবে।  
    নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা ইতিমধ্যে টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের তথ্য অতিসত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

    দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোও দ্রুতই খুলে দেওয়া হবে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ