ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪ জনের দাফন সম্পন্ন

     বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪ জনের দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত একই বাড়ির ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে।

    শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শিলমুদ গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

    তারা হলেন, শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫) উজির আলীর ছেলে ইউসুফ (৪৮) নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    উল্লেখ্য,শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমিতে থাকা পল্লী বিদ্যুতের লোহার পিলার বিদ্যুতায়িত হয়ে জমিতে পানি থাকায় পানিতেও বিদ্যুতায়িত হয়। সন্ধ্যার দিকে আব্দুর রহিম নিজের ধান ক্ষেতে নামলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও ৩জন বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চেয়ারম্যান মিরন আরও জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

    নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ