ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল
  • ট্রাকচাপায় প্রকৌশলীর দুই পা বিচ্ছিন্ন

    ট্রাকচাপায় প্রকৌশলীর দুই পা বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুর-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কামরুল আহসান (৩৫) নামে এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। 


    শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

    ঘটনায় নিহত কামরুল আহসান ভাঙ্গা উপজেলার এলজিইডি অফিসে কর্মরত ছিলেন। তার বাড়ি থেকে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

    ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, সহকারী প্রকৌশলী কামরুল আহসান ফরিদপুরের বাসা থেকে সকালে কর্মস্থল ভাঙ্গা আসছিলেন। এ সময়ে ফরিদপুরগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

    পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহতের লাশ বিনাময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়, তবে ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
    a


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ