ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পুলিশের পোষাকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

    পুলিশের পোষাকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের মধুখালী-রাজবাড়ী, ফরিদপুর-মধুখালী হাইওয়ে সড়কসহ বিভিন্ন এলাকায় রাতের বেলা পুলিশের পোষাক পড়ে দাঁড়িয়ে গাড়ী থামিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো তারা। পুলিশের পোষাকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ২টি খেলনা ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাপ, ১টি পুলিশের জ্যাকেট, ইলেকট্রিক্যাল সিগন্যাল লাইট উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র পুলিশের পোষাক পড়ে মহাসড়কে রাতের বেলা বিভিন্ন গাড়ী থামিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকাসহ মূল্যবান জিনিষপত্র হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিক্তিতে কোতয়ালী থানা পুলিশ শনিবার রাতে মধুখালী এলাকায় অভিযান চালিয়ে জুয়েল রানা (৩১), বাবুল আক্তার (৪৩), ইমরান হোসেন (২৪) ও আশিক মৃধাকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশের পোষাকসহ বিভিন্ন জিনিষপত্র উদ্ধার করা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত শুক্রবার রাতে আল আমিন নামের এক ডাকাতকে আটক করে পুলিশ। আলামিনের জবানবন্দিতে উঠে আসে পুলিশের পরিচয়ে ছিনতাইকারী একটি চক্রের কথা। এরই সূত্র ধরে পুলিশ গোপনে নজরদারী করতে থাকে। পরে তাদের আটক করা হয়। জামাল পাশা জানান, আটককৃতরা পেশাদার ডাকাত। আটককৃত জুয়েল রানার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। অপর আসামী বাবুলের নামে ৭টি মামলা রয়েছে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ