ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দেশে ফিরেছেন ভারতে পাচার  হওয়া ৩৭ বাংলাদেশি

    দেশে ফিরেছেন ভারতে পাচার  হওয়া ৩৭ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী ও নারী। ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধ পথে এসব কিশোর-কিশোরী বিভিন্ন সময়ে ভারতে যায়। ফেরত আসাদের মধ্যে রয়েছে ২১ কিশোর, ১২ কিশোরী ও ৪ নারী।

    সোমবার (২০ সেপ্টেম্বর ) বিকাল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্থানন্তর করেন ।


    দেশে ফিরে আসা কিশোর-কিশোরীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় । জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব কিশোর-কিশোরী ও নারীদের ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থা শেল্টার হোমে। পরে উদ্ধার হওয়ারা বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এরা আজ দেশে ফিরেছেন।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩৭ জন কিশোর-কিশোরী ও নারী ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের নেওয়া হবে পোর্ট থানায়। সেখান থেকে তাদেরকে তিনটি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ