ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হোয়াটসঅ্যাপে এবার ছবি কনভার্ট করা যাবে স্টিকারে!

     হোয়াটসঅ্যাপে এবার ছবি কনভার্ট করা যাবে স্টিকারে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    হোয়াটসঅ্যাপে এমন অনেক ফিচার্সই রয়েছে, যেগুলোর মাধ্যমে মনের গহীন কোণে জমে থাকা রাগ, খুশি, দুঃখ আরও কত কী প্রকাশ করা যায়! তার সঙ্গেই আবার পাল্লা দিয়ে ভিডিও এবং ছবিও শেয়ার করা যায়। শুধু তাই নয়, স্টিকার্স থেকে শুরু করে জিফ, ডুডল ইত্যাদিও শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এছাড়াও, শর্ট ভিডিওকে জিফে কনভার্ট করার ফিচার্স, থার্ড পার্টি স্টিকার্স অ্যাপের সংযোজন রয়েছে হোয়াটসঅ্যাপে।

    এখানেই শেষ নয়। এবার আরও এক চমৎকার ফিচার্স নিয়ে হাজির হচ্ছে বিশ্বের এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। ডব্লিউএ বেটা ইনফো-র একটি রিপোর্ট থেকে জানা গেছে, খুব সম্প্রতিই এমন একটি ফিচার্স নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ, যার সাহায্যে যে কোনো ছবিকে স্টিকারে কনভার্ট করতে পারবেন গ্রাহকরা। এমনই একটা ফিচার ছিল হোয়াটসঅ্যাপে। কিন্তু, তা স্রেফ আপনার ছবিকেই জিফ-এ কনভার্ট করার ফিচার্স এবং তাও আবার থার্ড পার্টি অ্যাপের সাহায্যে। এবার অ্যাপের মধ্যেই নিজের ছবি তো বটেই, সেই সঙ্গেই আবার যেকোনো ছবিকে জিফে কনভার্ট করতে পারবেন গ্রাহকরা।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্ম থেকেই এই ফিচার ব্যবহার করা যাবে। ক্যাপশন বারে ভিউ অনস অপশনের ঠিক ডান দিকে থাকবে নতুন স্টিকার আইকন। গ্রাহকরা যেই এই ক্যাপশন বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপলোড করা ছবিটি আপনার সামনে একটি স্টিকার হিসেবে ধরা দেবে। একটি স্কোয়্যার বক্স ফরম্যাট থাকবে, যা অনেকটা থার্ড পার্টি স্টিকার্স প্যাকের মতোই দেখতে। এখনও পর্যন্ত শেয়ার করার আগে স্টিকার্স এডিট করার কোনো উপায় নেই।

    আপাতত ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এই হোয়াটসঅ্যাপ ফিচার। অর্থাৎ, কোম্পানি এখন ফিচারটি টেস্টিং করছে। সূত্রের খবর, খুব শিগগিরই এই ফিচারটি হাজির হবে ইউজারদের জন্য। তবে, বিটা ইউজারদেরও এই ফিচার টেস্ট করার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।

    তবে, শুধু এই একটি ফিচার্সই নয়। হোয়াটসঅ্যাপের পাইপলাইনে রয়েছে আরও একাধিক আকর্ষণীয় ফিচার্স। মনে করা হচ্ছে, বছর ঘুরতে ঘুরতেই এক্কেবারে নতুন লুকে, প্রতিযোগী সিগন্যাল এবং টেলিগ্রামের থেকে আরও উন্নত কিছু ফিচার্স নিয়ে আবারও নতুন রূপে ধরা দেবে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ