ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ
  • জাতিসংঘের সদর দপ্তরে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ উৎসর্গ, বৃক্ষরোপন

    জাতিসংঘের সদর দপ্তরে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ উৎসর্গ, বৃক্ষরোপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে সোমবার সকালে একটি বেঞ্চ উৎসর্গ এবং একটি পর্ণমোচী বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৭ সেপ্টেম্বর বাংলাদেশকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি পাওয়ার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে আসেন এবং বাংলায় ভাষণ দেন।

    শেখ হাসিনা বলেন, ‘কাজেই সেপ্টেম্বর মাসেই আজ সদর দপ্তরের সুন্দর একটি জায়গায় বৃক্ষরোপণ করা হলো এবং একটি বেঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হলো। গাছটি শতবর্ষেরও বেশি টিকে থাকবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে থাকবে।’

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এ সময় উপস্থিত ছিলেন।

    এর আগে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার বিকেলে নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ