ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

    যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলায় এক যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে এক কিশোরীকে (১৭) তার বসত ঘরের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    অভিযুক্ত আবদুর রহমান বাপ্পী (১৬) উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খায়ের উল্যাহ ওরফে উকিলের ছেলে।

    সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৭নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী কিশোরীর পিতা অভিযোগ করেন, সোমবার  বিকেল ৫টার দিকে আমার মেয়েকে ঘরের সামনে একা পেয়ে যুবলীগ নেতা উকিলের ছেলে বাপ্পী ঘরের সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি ভিটার ওপর ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে সে আমার মেয়েকে বেধড়ক মারধর করে। ওই সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে এলে বাপ্পী পালিয়ে যায়। বর্তমানে বাপ্পীর পরিবারের সদস্যরা ও তাদের যোগসাজশে বিভিন্ন মহল থেকে থানা থেকে লিখিত অভিযোগ তুলে নিতে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে।

    অভিযুক্ত কিশোরের পিতা যুবলীগ নেতা খায়ের উল্যাহ ওরফে উকিল জানান, সোমবার  বিকেলে ভুক্তভোগী পরিবার আমাকে তাদের বাড়িতে ডেকে পাঠায়। তখন তারা আমাকে অভিযোগ করে আমার ছেলে নাকি তাদের মেয়েকে মারধর করে। পরে আমাদের সমাজের লোকেরা বলে এটা আমরা বসে সমাধান করে দেব। তাৎক্ষণিক মেয়েকে চিকিৎসা করার জন্য আমি দুই হাজার টাকা দি। এ সময় আমরা দুই পক্ষই স্ট্রাম্পে স্বাক্ষর করি। যারা অভিযোগ করেছে তাদের পরিবার একটু এলোমেলো। আমার ছেলে আমার ফোন ধরছে না। আমার ছেলের সাথে কথা বলা ছাড়া এ বিষয়ে এখন আর কিছু বলতে পারবনা। তবে তার ছেলে ধর্ষণের চেষ্টা করেনি বলেও তিনি দাবি করেন।
     
    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে সোমবার গভীর রাতে ভুক্তভোগীর পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। এরপর এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।
     

     

     


    গিয়াস উদ্দিন রনি /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ