ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মা-বাবার সামনেই কাভার্ড ভ্যানে পিষ্ট হলো শিশু

    মা-বাবার সামনেই কাভার্ড ভ্যানে পিষ্ট হলো শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনেই মরিয়ম খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। 

    মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মু. মাহফুজুর রহমান মিয়া। নিহত শিশু মরিয়ম উপজেলার কুল্যাপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। 

    বৈশাখী তেলপাম্প এলাকার নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিল শিশু মরিয়ম। পথে বিরতি নিয়ে তেলপাম্প এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিল তারা। নাস্তা শেষে চলে যাওয়ার সময় হঠাৎ একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মরিয়মকে পিষ্ট করে। এ সময় ঘটনাস্থলেই শিশু মরিয়মের মৃত্যু হয়।

    এদিকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের একই স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ছয়জন। আহতরা সবাই লেগুনার যাত্রী। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কারোই নাম-পরিচয় জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ