ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যুবতীর

    পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যুবতীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাদ্দাম হোসেন নামের ওই কনেস্টবল বর্তমানে ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত। তার গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে।

    বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলাটি করেন এক যুবতী। এ ঘটনায় বাদীর জবানবন্দি শেষে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রতিবেশী হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় গত ২১ মে জোরপূর্বক যুবতীকে ধর্ষণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে গত ২ জুলাই আবারও তাকে ধর্ষণ করে। এদিকে ওই যুবতী বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন তা এড়িয়ে যেতে থাকে।

    একটা সময়ে ছলনার বিষয়টি বুঝতে পেরে ওই যুবতী তার পরিবারকে সবকিছু খুলে বলে এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয় এবং আদালতে মামলা দায়ের করেন।

    আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য পিবিআইকে আদেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে ধর্ষিতার আইনজীবী মতিউর রহমান জানিয়েছেন, আসামি পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতারণা পূর্বক ও বিয়ের আশ্বাসে বারবার ধর্ষণের অভিযোগে জবানবন্দী গ্রহণ করে আদালত পিবিআইকে প্রতিবেদন পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা এ ঘটনার ন্যায় বিচার আশা করছি।

    এ ব্যাপারে পুলিশ সুপার আহমার উজ্জামান এর সাথে কথা হলে তিনি জানিয়েছেন, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ