ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • জাতীয় প্রেস ক্লাব ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    জাতীয় প্রেস ক্লাব ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখারিয়া দুই ক্লাবের পক্ষে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এই সমঝোতা অনুযায়ী দুই ক্লাবের সদস্যরা পরস্পরের ক্লাব ও সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।

    বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।

    বিবৃতিতে বলা হয়, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার আমন্ত্রণে ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন অনুষ্ঠানে যোগ দেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি। গত ৭ সেপ্টেম্বর দুই ক্লাবের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বিনয় কুমার, সাবেক সভাপতি গৌতম লাহিড়িসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    এরপর ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারকটি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে তুলে দেন সভাপতি ফরিদা ইয়াসমিন। ব্যবস্থাপনা কমিটি এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে যে, আগামী দিনগুলোতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ