ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • এক জালে ১৮০ টি কোরাল! ওজন ১৫ মণ

    এক জালে ১৮০ টি কোরাল! ওজন ১৫ মণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার টেকনাফের বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়ল ১৮০টি লাল কোরাল মাছ। যার ওজন ১৫ মণের কাছাকাছি। এক জালেই ভাগ্য খুলে গেছে ওই জেলের।

    বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন এফবি রিয়াজ ট্রলারে মাছগুলো ধরা পড়ে। মাছভর্তি ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে এলেই স্থানীয় লোকজন দেখতে ভিড় করেন। 

    প্রতি মণ মাছ ২০ হাজার টাকা দামে তিন লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও মো. ছাব্বির আহমদ। প্রতিটি মাছের ওজন ৩-৪ কেজি।

    এফবি রিয়াজের ট্রলার মালিক মো. আয়ূব জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট হতে মাছ আহরণের জন্য সাগরে যান। টেকনাফ চ্যানেলের পশ্চিম বঙ্গোপসাগরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। মাছগুলোর মূল্য পাঁচ লাখ টাকা হাঁকালেও অবশেষে তিন লাখ টাকায় বিক্রি করেন।

    টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন বলেন, মাছের প্রজনন মৌসুমে সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় টেকনাফের জেলেরা এর সুফল পাচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ