ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পদ্মার ইলিশে ভরে গেছে পশ্চিমবঙ্গের হাওড়া বাজার

    পদ্মার ইলিশে ভরে গেছে পশ্চিমবঙ্গের হাওড়া বাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহু প্রতীক্ষার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ দেখা পেয়েছে বাংলাদেশের ইলিশের। গতকাল বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক স্থলসীমান্ত হয়ে ইলিশ বোঝাই ট্রাক পশ্চিমবঙ্গে ঢোকে। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয়েছে ওই ইলিশের বেচাকেনা। ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু পূজার আগে উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠাতে রাজি হয় বাংলাদেশ।

    গত সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কলকাতায় ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়। ৫২টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিটি ৪০ মেট্রিক টন করে মাছ পশ্চিমবঙ্গে পাঠাবে বলে ঠিক হয়। সেই অনুযায়ী বুধবার রাতেই এ বছরে প্রথম বাংলাদেশের ইলিশের গাড়ি হাওড়া পাইকারি মাছ বাজারে ঢোকে।

    আগামী ১০ অক্টোবরের মধ্যে ২০৮০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশের পুরোটাই এখানে ঢুকবে। বেশিরভাগ মাছের সাইজ এক কেজি বা তার বেশি। নিলামে মাছের দাম ঠিক হবে।

    ব্যবসায়ীরা জানান, দাম ১২০০/১৩০০ টাকা কেজি পর্যন্ত উঠতে পারে এই বাজারে। পরে এই মাছ ছড়িয়ে পড়বে কলকাতার সবকটি বড় বাজারে। এ বছরে দীঘা, শংকরপুর, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার থেকে সেভাবে ইলিশ আসেনি। যত ইলিশ ধরা পড়েছিল তার বেশিরভাগই ছোট ইলিশ। বাংলাদেশের ইলিশ ঢোকায় এবারে বড় ইলিশের ঘাটতি মিটবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ