ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • মনে কষ্ট হলেও সমঝোতায় আসুন, রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টা

    মনে কষ্ট হলেও সমঝোতায় আসুন, রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টা
    ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ ছবি- পিআইডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মনে কষ্ট থাকলেও জাতীয় বিভিন্ন ইস্যুতে সমঝোতায় আসতে রাজনৈতিক দলগুলোর নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেন, আমরা নানান যুক্তি দিতে পারি, যুক্তির কোনো শেষ নেই। কিন্তু সমাধান সমঝোতায়, এ সমাধানের পথে আমাদের থাকতে হবে।

    রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

    বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, যখনই সনদ করবেন, কোলাকুলি করে একমত হয়ে করবেন। তাহলে নির্বাচন আয়োজন সার্থক হবে।

    তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার সুযোগ দিয়ে গেলো, সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করাই এর একমাত্র সমাধান।

    দেশের শান্তি বড় শান্তি মন্তব্য করে ড. ইউনূস বলেন, যেভাবেই হোক, মনে কষ্ট হলেও- অনেকের হয়তো কিছু সিদ্ধান্তে ভিন্নমত থাকাতে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু পরে শান্তি পাবেন। কারণ এতে দেশ শান্তি পাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ