ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গ্রাহকদের টাকা ফেরত দিতে চান রাসেল

    গ্রাহকদের টাকা ফেরত দিতে চান রাসেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ আত্মসাতের অভিযোগে আটক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেলকে গারদখানা থেকে আদালতকক্ষে নেয়া হচ্ছিল। এ সময় টাকা ফেরত দিতে চান কিনা, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইভ্যালির রাসেল জবাব দেন, তিনি টাকা ফেরত দিতে চান।

    বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আদালতে নেয়ার সময় সাংবাদিকের এমন প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নেড়ে এমন জবাব দেন রাসেল। এরপর আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। রিমান্ডের আবেদন বাতিল করে তিন কার্যদিবস তথা আগামী মঙ্গলবারের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

    এ সময় রাসেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, মামলা দিয়ে সমস্যা সমাধান হয় না। জামিনে বের হয়ে আসলেই সমস্যার সমাধান হবে। রাসেলকে আদালতে আনার খবরে সেখানে বিপুল সংখ্যক গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তারা টাকা ফেরত পেতে রাসেলের মুক্তি দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, রাসেল জেলে থাকলে তারা পাওনা আদায় করতে পারবেন না। তাই টাকা ফেরত দেয়ার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি জানান গ্রাহকরা।

    এর আগে, ১৫ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় আরিফ বাকের নামের এক গ্রাহক মামলা করলে ১৬ সেপ্টেম্বর বিকেলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইওকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ