ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বক্তব্য দিতে দিতে মঞ্চেই মৃত্যু

    বক্তব্য দিতে দিতে মঞ্চেই মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে শ্রমিকদের দাবি আদায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আবু তাহের (৪৫) নামে এক শ্রমিক নেতা। বুধবার রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্টেশন এলাকায় এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

    ওই সময় মৃত্যুবরণ করা ওই শ্রমিক নেতা নির্বাচনসহ নানা দাবিতে উক্ত অনুষ্ঠানে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। তিনি চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন। এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীরহাট এলাকায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনটির দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের। হঠাৎ তিনি স্ট্রোক করেন। এরপর তাকে দ্রুত হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার বিকালে শ্রমিক নেতা আবু তাহেরকে তার গ্রামের বাড়ি নন্দীরহাটে দাফন করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ