ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • পুলিশের ধাওয়ায় মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

    পুলিশের ধাওয়ায় মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনা সদর উপজেলার মালিগাছায় পুলিশের ধাওয়ায় মজিবুর রহমান (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    মজিবুর রহমান মালিগাছা বাজারের বাসিন্দা। 

    তবে পুলিশের ধাওয়ায় মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, পুলিশের ধাওয়ায় নয় বরং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকেলে চৌকিদাররা তার বাড়িতে গিয়েছিল। পরে রাত ৯টার দিকে শুনি, তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

    তিনি আরও বলেন, মজিবুর রহমান এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে ছয়টি মাদক মামলা রয়েছে।

    স্থানীয়রা জানান, মজিবুর রহমান মালিগাছা বাজারের পাশে নিজ বাড়িতে দীর্ঘ দিন ধরে মাদক সেবনের আখড়া তৈরি করে সেবন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মজিবুর রহমান। বাড়ির অদূরে ইছাহাকের ঢালে গিয়ে পড়ে যায়। পরে লোকজন খোঁজ করে ওই স্থান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ