ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে রিকশা চালকের লাশ উদ্ধার

    পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে রিকশা চালকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে রাশেদুল ইসলাম ফকির (২৫) নামের এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিলো রক্তমাখা হাতুড়ি। ছিনতাইকারীরা রাশেদুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাশেদুল ইসলাম সিরাজগঞ্জের মিস্ত্রিগাতি এলাকার রওশন আলী ফকিরের ছেলে।

    শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাতপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
    টাঙ্গাইল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ফয়সাল জানান, কোর্ট চত্বর এলাকার আমতলা থেকে রিকশা চালক রাশেদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি রক্তমাখা হাতুড়ি এবং একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় ছিনতাইকারীরা রাশেদুলকে হাতুড়ি দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
    স্থানীয়রা জানান, জেলা সদর এলাকায় জেলা প্রশাসক, জেলা জজ ও পুলিশ সুপারসহ জেলার বড় বড় কর্মকর্তাদের বসবাস এই জেলা সদর এলাকায়। জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট চত্বর ও পুলিশ সুপারের কার্যালয়ও এই এলাকায় অবস্থিত। সন্ধ্যা হওয়ার পর থেকেই এলাকাটি ভুতুরে পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা জোরদার না থাকায় এ এলাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানান।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ