ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

     ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মৌলভীবাজারে সাপ্তাহিক ছুটির দিনেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তৎপরতা দেখা গেছে।

    গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, বেরীরচর রোড, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় মুদি দোকান, মাছ-মাংসের দোকান, ফার্মেসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালায় তারা।


    মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

    তিনি বলেন, অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবাজারে রুহুল আমিনের মাছের দোকানকে এক হাজার টাকা, সামিয়া পোল্ট্রি হাউসকে এক হাজার টাকা, জলিলের মুরগির দোকানকে দুই হাজার টাকা, আব্দুল মালিক খান স্টোরকে তিন হাজার টাকা ও বেরীরচরে সেলিম পোল্ট্রি হাউসকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।

    ওজনে কম দেওয়া, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

    এ সময় জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ