ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রবাসীর স্ত্রীকে গৃহশিক্ষকের ধর্ষণ

    প্রবাসীর স্ত্রীকে গৃহশিক্ষকের ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মেয়ের গৃহশিক্ষক দ্বারা ধর্ষণে শিকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় গৃহশিক্ষক রুবেল রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ রুবেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।


    গ্রেপ্তারকৃত গৃহশিক্ষক উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে রুবেল। তিনি স্থানীয় বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিককোড়া দিয়ারপাড়া গ্রামের প্রবাসীর বাড়িতে একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বিজ্ঞান কলেজছাত্র মো. রুবেল রানা এক প্রবাসীর মেয়েকে প্রাইভেট পড়াতেন। কিছুদিন আগে রানার কুদৃষ্টির কারণে তাকে বাদ দেয়া হয়। পরে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাড়িতে কেউ না থাকায় রাত ৯টার দিকে রুবেল ওই বাড়িতে ঢুকে হত্যার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে রুবেল পালিয়ে যান।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো. সাহেব গনি জানান, রুবেলকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ