ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

    সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সামাজিক আন্দোলন কাঠালিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা ৮ টার সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় কাঠালিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটিকে কাঠালিয়ার বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তুলতে স্থানীয় সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    এ সময় সাংবাদিক মোঃ মাসউদুল আলম, মোঃ ফারুক খান, মোঃ শহীদুল আলম, মোঃ খাইরুল আমিন ছগির, মোঃ শফিকুল ইসলাম রাসেল সিকদার, এইচ এম নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজামান সবুর, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শাকিল মিয়াজী উপস্থিত ছিলেন।

    সামাজিক আন্দোলন কাঠালিয়ার উপদেষ্টা কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষিবিদ হাসিব মোহাম্মদ তুষার, প্রভাষক, খন্দকার হোসাইন মোঃ কামাল ও মিশু সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ