ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার বাবুগঞ্জে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে
  • সম্পত্তি বেড়েছে মোদির

    সম্পত্তি বেড়েছে মোদির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    এক বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২২ লাখ টাকা। আগের বছরের হিসেবে প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লাখ টাকা। আর এ বছর তারা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ টাকায়। 

    ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা। ওই সময় তার হাতে নগদ ছিল ৩৬ হাজার ৯০০ টাকা। 

    স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গান্ধীনগর ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিটের সুদের হারের ফলে অনেকটা সম্পত্তির পরিমাণ বেড়েছে মোদির। সেই ফিক্সড ডিপোজিটেরই পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ টাকা। গতবছর এর পরিমাণ ছিল ১.৬ কোটি টাকা।

    এদিকে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ নেই ভারতীয় প্রধানমন্ত্রীর। তার অবশ্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সঞ্চিত রয়েছে ৮ লাখ ৯৩ হাজার ২৫১ টাকা। লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চিত রয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২০১২ সালে লার্সেন অ্যান্ড টুবরো ইনফ্রা বন্ডে বিনিয়োগ করেছিলেন মোদি।

    এদিকে মোদির নামে কোনো ঋণ নেই। তার কাছে ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকার মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। এছাড়া ১.১ কোটি টাকা পরিমাণের একটি বসত সম্পত্তি রয়েছে তাঁর। তবে এই সম্পত্তির মাত্র ২৫ শতাংশ মালিকানা তার। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাস আগে এটা তিনি কিনেছিলেন মাত্র ১.৩ লাখ টাকায়। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কোনো সম্পত্তিতে আর বিনিয়োগ করেননি মোদি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ