ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার পর্যন্ত পণ্য বিক্রি করবে টিসিবি 

    বৃহস্পতিবার পর্যন্ত পণ্য বিক্রি করবে টিসিবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম দুদিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার টিসিবির পণ্য বিক্রি শেষ হওয়ার কথা ছিল।

    টিসিবি সূত্র জানিয়েছে, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত থাকায় সময় বাড়ছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে।

    টিসিবির ট্রাকসেলে মিলছে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, যা বাজারের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা কম। এসব কারণে সীমিত আয়ের মানুষের টিসিবি পণ্যে আগ্রহ আরও বেড়েছে। আগে টিসিবির ট্রাকে শুধু তেল, চিনি ও ডাল বিক্রি হতো। গত রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ বিক্রিও শুরু হয়েছে। এক্ষেত্রে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। ১০০ টাকা কেজি দরে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল ও ৫৫ টাকা কেজিতে চিনি ও ডাল কিনতে পারছেন।

    দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।

    সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে গত ৪ সেপ্টেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ